Database query, sql, DML- INSERT

DML- (DATA MANIPULATION LANGUAGE)

INSERT, UPDATE, DELET

(DATA নিয়ে কাজ করা। ডাটা এন্ট্রি, ডাটা পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন বা মোছা )

 

পুর্বের অধ্যায়ে আমরা টেবিল তৈরী শিখেছি। এখন আমরা টেবিলে কিভাবে ডাটা এন্ট্রি করা যায় তা শিখবো।

 

INSERT 

Command Syntax

 

Insert into table (Column, Column, Column)

            Values (value, value, value);

 

DESC; কমান্ড দিয়ে DEPT দেখে নেওয়া যাক।

 

SQL> desc dept;

 Name                                      Null?    Type

 ----------------------------------------- -------- ----------------------------

 DEPTNO                                    NOT NULL NUMBER(2)

 DNAME                                              VARCHAR2(14)

 LOC                                                VARCHAR2(13)

 

SELECT কমান্ড দিয়ে  DEPT টেবিলের ডাটা দেখে নেওয়া যাক।

SQL> select * from dept;

 

    DEPTNO DNAME          LOC

---------- -------------- -------------

        10 ACCOUNTING     NEW YORK

        20 RESEARCH       DALLAS

        30 SALES          CHICAGO

        40 OPERATIONS     BOSTON

 

DATA INSERT করার জন্য নিচের মত করে কমান্ড লিখতে হবে।

 

SQL>insert into dept

  (deptno, dname, loc)

  values (50, 'Administration', 'Dhaka')

 

1 row created.

 

পুনরয় SELECT কমান্ড দিয়ে DEPT টেবিলের ডাটা দেখে নেওয়া যাক।

 

SQL> select * from dept;

 

    DEPTNO DNAME          LOC

---------- -------------- -------------

        10 ACCOUNTING     NEW YORK

        20 RESEARCH       DALLAS

        30 SALES          CHICAGO

        40 OPERATIONS     BOSTON

        50 Administration Dhaka

            5 rows selected.

দেখা গেল- এক রো ডাটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ  আমরা এক সারি ডাটা এন্ট্রি করেছি।

 

পুনরয় DATA INSERT  করার জন্য নিচের মত করে কমান্ড লিখতে হবে।

 

SQL>insert into dept

  (deptno, dname, loc)

  values (60, 'Purchase', 'Khulna')

 

1 row created.

 

পুনরয় SELECT কমান্ড দিয়ে DEPT টেবিলের ডাটা দেখে নেওয়া যাক।

 

SQL> select * from dept;

 

    DEPTNO DNAME          LOC

---------- -------------- -------------

        10 ACCOUNTING     NEW YORK

        20 RESEARCH       DALLAS

        30 SALES          CHICAGO

        40 OPERATIONS     BOSTON

        50 Administration Dhaka

        60 Purchase       Khulna

            6 rows selected.

 

দেখা গেল- আরো এক রো ডাটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ  আমরা আরো এক সারি ডাটা এন্ট্রি করেছি।

 

মনে রাখতে হবে।

১. অবশ্যই কলামের সিরিয়াল অনুযায়ী ভ্যালু লিখতে হবে। অর্থাৎ কলাম ও ভ্যালুর সিকুয়েন্স ঠিক রাখতে হবে।   

insert into dept

(deptno, dname, loc)

values (60, 'Purchase', 'Khulna')

 

2.  INSERT COMMAND -এ এনিট্র করার সময়ে CHARACTER এবং DATE VALUE' কে   

 কোটেশন (' ') চিহেৃর মধ্যে লিখতে হবে।

3. NEWMERIC DATA' র ক্ষেত্রে কোন কোটেশন মার্কের দরকার নেই।

 

আবার নিচের মত করে কলাম উলে­খ না করেও কমান্ড লিখতে পারি। তবে ডাটা টাইপ এবং কলাম ওর্ডার ঠিক থাকতে হবে।

 

SQL> insert into dept

  values (70, 'production', 'Bagerhat')

 

1 row created.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন