Arithmetic Operator
* Multiply (গুন)
/ Devide (ভাগ)
+ Add (যোগ)
- Subtract (বিয়োগ)
একটি EXPRSSION এ একের অধিক Operator ব্যবহৃত হলে- সরল অংকের মতই প্রথমে * (গুন), তারপরে / (ভাগ), তারপরে + যোগ এবং সবশেষে (বিয়োগ) সম্পন্ন হয়।
Operator Precedence
নীচের কমান্ডটি দিলে আমরা EMP টেবিলের EMPLOYEE NAME এবং বেসিক বেতনের সংগে ২৫০ যোগ করে যোগফলকে ১২ দিয়ে গুন করে বাৎসরিক বেতন দেখতে পারবো। অর্থাৎ সকল কর্মচারীর নাম, মাসিক বেতন ও বাৎসরিক বেতন দেখার জন্য নিচের কমান্ডটি লিখতে হবে। (এক্ষেত্রে মাসিক বেতনের সাথে প্রথমে ২৫০ যোগ হবে এবং যোগফলকে ১২ দ্বারা গুন করে বাৎসরিক বেতন দেখাবে। ব্রাকেটের সাহায্যে এখানে প্রয়োগ করা হয়েছে।
1.
SELECT
ENAME, SAL, (SAL+250)*12
FROM EMP;
ENAME SAL (SAL+250)*12
---------- ---------- ------------
SMITH 800 12600
ALLEN 1600 22200
WARD 1250 18000
JONES 2975 38700
MARTIN 1250 18000
BLAKE 2850 37200
SCOTT 3000 39000
KING 5000 63000
TURNER 1500 21000
JAMES 950 14400
FORD 3000 39000
MILLER 1300 18600
14
rows selected.
নীচের কমান্ডটি দিলে আমরা EMP টেবিলের EMPLOYEE NAME এবং ব্যাসিক/মূল বেতন, তারপরের কলামে ২৫০ কে প্রথমে ১২ দিয়ে গুন হয়ে পরে বেসিক বেতনের সংগে যোগ করে ফলাফল আসবে। এই ক্ষেত্রে উপরের মত ব্রাকেট দেওয়া হয়নি বলে বাৎসরিক বেতনের সংগে এরুপ পার্থক্য দেখা দিবে। অর্থাৎ প্রথমে ২৫০ * ১২ অংশ সম্পাদন হবে এবং পরে গুনফল মাসিক বেতনের সাথে যোগ হবে।
1. SELECT ENAME, SAL, SAL+250*12
FROM EMP;
ENAME SAL SAL+250*12
---------- ---------- ----------
SMITH 800 3800
ALLEN 1600 4600
WARD 1250 4250
JONES 2975 5975
MARTIN 1250 4250
BLAKE 2850 5850
SCOTT 3000 6000
KING 5000 8000
TURNER 1500 4500
JAMES 950 3950
FORD 3000 6000
MILLER 1300 4300
14 rows selected.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন