USER ACCESS CONTROL-DCL

 USER ACCESS CONTROL (DCL)

CREATE USER, DELETE USER, GRANT, REVOKE 

একটি ডাটাবেসে যখন অনেক লোকে কাজ করে, বিভিন্নজন বিভিন্নভাবে, তখন ডাটাবেস তথা কম্পিউটারের নিরাপত্তার বিষয়টি ভাবতে হয়। কোন ইউজার ভুলক্রমে ডাটা মুছে ফেলতে পারে। আবার ভুল তথ্য এন্ট্রি করে ফেলতে পারে। সর্বপরি নাশকতা মূলক যে কোন কাজ যে কেউই করে ফেলতে পাওে যে কোন সময়। কাজেই নিরাপত্তার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। ডাটাবেস, টেবিল বা কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আমরা এখন শিখবো।

 

SECURITY দুই ধরনের হতে পারে।

 

1. SYSTEM SECURITY

§  সিস্টেম লেভেলে User name and passward দিয়ে আমরা SYSTEM এর SECURITY নিশ্চিত করতে পারি। অর্থা User তৈরী করে নির্দ্দিষ্ passward ঠিক করে দিয়ে। ফলে নির্ধারতি ব্যক্তিরাই সিস্টেম ব্যবহার করতে পারবে। অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আবার ডিস্কে নির্দ্দিষ্ট স্পেস বরাদ্দ করে বা অপারেশনের সীমাবদ্ধতা এনে SYSTEM SECURITY নিয়ন্ত্রন করা যেতে পারে।

 

2. DATA SECURITY.

আবার ডাটা সিকুউরিটির সাহায্যে আমরা ডাটাবেসের নিরাপত্তা দিতে পারি।অর্থাৎ ডাটাবেস ব্যবহারের উপর কন্ট্রোল প্রয়োগ করে শর্ত দিয়ে ডাটাবেস ব্যবহারের সুযোগ দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে পারি।

ডাটাবেস অবজেক্ট  Specific Access/ Permission দিয়ে ডাটার নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে।

ডাটাবেস অবজেক্টের   Synonym তৈরী করেও ডাটার নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন