GRANT PRIVILEGE
নিচের মত করে কমান্ড দিয়ে User Previlege Issue করা যেতে পারে।
SQL> grant create session
to takshal
Grant succeeded.
আর যাকে আমরা এই পারমিশন দিলাম সেই ইউজার ডাটা বেসে কানেক্ট হতে পারবে। যেমন আমরা পুর্বে কানেক্ট হওয়ার চেষ্টা করেছি। কিন্তু পারিনি। এখন চেষ্টা করুন অবশ্যই কানেক্ট হবে।
তৈরীকৃত USER এ CONNECT বা LOG ON করা যাক নিচের মত কমান্ড দিয়ে।
SQL> connect takshal/gazipur@salim
Connected.
SQL> connect system/himel@salim
Connected.
SQL> connect scott/tiger@salim
Connected.
নিচের মত করে কমান্ড দিয়ে "Takshal" এর জন্য EMP টেবিলে কাজ করার (ডাটা দেখার বা কুয়েরী করার) পারমিশন দিলাম।
SQL> grant select on emp
to takshal;
Grant succeeded.
নিচের মত করে কমান্ড দিয়ে "Takshal" এর জন্য EMP টেবিলে কাজ করার (ডাটা এনিট্র, ডাটা আপডেট ও ডাটা মোছার পারমিশন দিয়ে দেখা যাক।
SQL>grant insert, update, delete
on emp
to takshal;
Grant succeeded.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন