IivKj e¨env‡ii myweav mg~n
1. বিশ্বের সর্বাপেক্ষা শক্তিশালী ডাটাবেস।
2. ডাটার সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকে/ পাওয়া যায়।
3. নেট-ওয়ার্ক পরিবেশে কাজ করার চমৎকার সুযোগ রয়েছে।
4. ডেক্সটপ / মেইন-ফ্রেমসহ সকল কম্পিউটারে সমানভাবে ব্যবহার করা যায়।
5. ৪০ টি ভাষায় ব্যবহার করা যায় এবং ১৪৬ টি ক্যারেক্টর সেট বিদ্যমান।
6. ওরাকলে তৈরী সফটওয়্যার যে কোন আপরেটিং সিস্টেমে ব্যবহার করা যায়।
7. ইন্টারনেট থেকে ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করা যায়।
8. সর্বশেষ ১১ জি ডাউনলোড ছাড়াই ইন্টারনেটে অবস্থান করে ব্যবহার করা যায়।
9. ১০,০০০ (দশহাজার) এর বেশী ইউজার একসংগে একটি ডাটাবেসে কাজ করা যায়। অর্থাৎ ১০,০০০ লোক একসংগে একটি ডাটাবেস ব্যবহার করতে পারে।
†য কোন ধরনের ডাটা নিয়ে কাজ করতে পারে, যেমন- (Text, Image, Sound, Video Etc.)
ওরাকলে কাজ শুরু করার পূর্বে ওরাকল ইনস্টল করে নিতে হবে এবং
ইনস্টল করার করার পূর্বে যে বিষয়গুলো জানতে হবেঃ-
1. লোকাল ডাটাবেস ও ডোমেইন নাম কি হবে? সাধারনতঃ ডিফল্ট নাম থাকে DB_NAME
and DB_DOMAIN যা ব্যবহার করা যেতে পারে।
2. কয়টি
টেবিল, কয়টি ইনডেক্স হবে? এবং এর সাইজ কত হবে? এবং সেভাবেই ডিক্স স্পেস
ঠিক করতে হবে। এছাড়াও ওরাকলের অন্য কি কি টুলস্ ব্যবহার করা হবে তাও
বিবেচনায় রাখতে হবে।
3. সার্ভার
সেট-আপ? ইা-কী ক্লায়েন্ট সেট-আপ হবে এবং সেক্ষেত্রে ডাটাবেস কোথায় সেভ
হবে? স্টোরেজ ম্যানেজমেন্ট কিভাবে হবে ইত্যাদি ধারনা থাকতে হবে। তবে
অটোমেটিক স্টোরেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা যেতে পারে।
4. ডাটাবেস ক্যারেক্টর সেট কি হবে? ল্যাঙ্গুয়েজ কি দরকার হবে? সেটাও খেয়াল রাখতে হবে।
5. ডাটাবেস
ব্লক সাইজ কি হবে তাও জানা দরকার। ডিফল্ট ব্লক সাইজ ব্যবহার করা যেতে
পারে। তবে রি-ইনস্টল ছাড়া ব্লক সাইজ পরিবর্তনের কোন সুযোগ নেই।
6. ব্যক-আপ এবং রি-কভারি কি ভাবে করা হবে তাও চিন্তা কওে রাখতে হবে। তবে একাধিক মেথডে ডাটা ব্যক-আপ করাই উত্তম।
7. আর
একটি জিনিষ মনে রাখা দরকার- তাহলো নন সিস্টেম ইউজার এবং নন
এ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার অবশ্যই নন সিস্টেম টেবিল স্পেসে সুবিধা প্রাপ্ত
হতে হবে।
এছাড়াও নিম্নলিখিত দুটি ওয়েব সাইট থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা যেতে পারে। তবে এটি মূলতঃ ডিবিএ ম্কোপ অব ওয়ার্ক।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন