Database-SQL, Query-Contraints

 Database-SQL, MySQL, Oracle, Query-Contraints

WHAT IS CONSTAINT ?

Constraints কি?

Constraints অর্থ হচ্ছে Restriction, Control, বা Limitation অর্থাৎ ডাটাবেসে কাজ করার জন্য কিছু শর্ত আরোপ করে দেওয়া। আমরা ইতি পূর্বে সাধারণ টেবিল তৈরী করেছি কোন রকম শর্ত ছাড়াই। কিন্তু আমরা শর্ত দিয়ে টেবিল তৈরী করতে পারি যার অনেক সুবিধা রয়েছে। ধরা যাক- আমরা বেতনের জন্য একটি ডাটাবেস তৈরী করেছি। সেখানে  একটি ফিল্ড আছে “বেতন” নামে। আমার সকল কর্মচারীর বেতন যেহেতু ৫,০০০ হাজার থেকে ৭,০০০ টাকার মধ্যে, তাই আমরা ডাটাবেস তৈরীর সময়ে বা পরেও শর্ত দিয়ে এই অংক /সংখ্যা নিয়ন্ত্রন করতে পারি। নিচে আমরা ধীরে ধীরে ডাটাবেসের নিরাপত্তা ও শর্ত প্রয়োগ শিখবো  ওরাকলে পাচঁ (৫) শর্ত প্রয়োগ করা যায়। আর এগুলিকে বলে Constraints.

 

Constraints সাধারনত দুই ভাবে প্রয়োগ করা যেতে পারে।

     1.  টেবিল লেভেল- টেবিলের শেষে প্রয়োগ/লেখা হয়।

2.  কলাম লেভেল- কলামের শেষে প্রয়োগ /লেখা হয়।

 

পাচঁ ধরনের Contraints ব্যবহার করা যায় ওরাকল টেবিলে-

 

নিচের ছক থেকে বিস্তারিত জানা যাবে।

 

Constraint Name

Description

Level

বর্ননা

লেভেল

NOT NULL

Column may not null

Column

কলামে অবশ্য ডাটা এন্ট্রি করতে হবে। NOT NULL কলাম ফাঁকা রেখে ডাটা এনিট্র হবে না।

শুধু মাত্র কলাম লেভেল

UNIQUE

Column value will be Unique

Column/Table

এই কলামে কোন ডুপ্লিকেট ডাটা এন্দ্রি করা যাবে না।

কলাম ও টেবিল লেভেল

PRIMARY KEY

Unique & Not Null and for relation

Column/Table

রিলেশন তৈরী করা কমান্ড এবং এক্ষেত্রে সুবিধা হচ্ছে উপরের দুটি শর্তও NOT NULL এবং UNIQUE একই সংগে কাজ করবে।

কলাম ও টেবিল লেভেল

FOREIGN KEY

Unique & Not Null and for relation

Column/Table

রিলেশন তৈরী করা কমান্ড এবং এক্ষেত্রে সুবিধা হচ্ছে উপরের দুটি শর্তও NOT NULL এবং UNIQUE একই সংগে কাজ করবে।

টেবিল লেভেল

CHECK

Condition must be true

Column/Table

কলামের শর্ত পূরন না হলে ডাটা এন্ট্রি করা যাবে না।

কলাম ও টেবিল লেভেল

 

1.   TYPING MISTAKE বা অনিচ্ছাকৃত ভুুল ডাটা এন্ট্রি থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যায়।

2.   AUTO INDEX তৈরী হয়।

   ৩. রিলেশন তৈরী করা যায়।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন